ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর থেকে বাংলাদেশ সেনাবাহিনী তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল জব্দ করেছে। এই সময়ে আরিফ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর দোহার ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০:৩৭ মিনিটে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে দোহার সেনা ক্যাম্পের একটি টহল দল বিলাসপুরের কুতুবপুর থেকে তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল সহ আরিফ নামে একজনকে গ্রেপ্তার করে।
তথ্য মতে, উক্ত ব্যক্তি একটি মোটরসাইকেল চুরির চক্রের সাথে জড়িত এবং এই চক্রটি দীর্ঘদিন ধরে এই চুরির সাথে জড়িত। পরে গ্রেপ্তার হওয়া আরিফকে মোটরসাইকেল সহ দোহার থানায় সোপর্দ করা হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।