ঢাকাFriday , 20 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আলোচনা সভা

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে ১৯ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলার উদ্যোগে এমার গাঁও, জেলা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ আলোচনা সভায় জুলাই ঘোষণাপত্র’ মৌলিক সংস্কার,ও ন্যায়বিচারের দাবীতে দাবী জানানো হয়।

#New_Classic_Event_Management

ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো: রাসেল আহমেদ এর সভাপতিত্বে যুগ্মসমন্বয়ক মেহরাব সিফাত ও সদস্য মো:ইমরান হোসেন এর সঞ্চালনায়
ঢাকা জেলার নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, “জুলাই সনদ” শুধু একটি রাজনৈতিক দলীয় দলিল নয়, বরং এটি একটি ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক সংস্কারের ভিত্তিপ্রস্তর। গণহত্যার বিচার না হওয়া একটি জাতির জন্য লজ্জাজনক এবং তা ন্যায়বিচারের পরিপন্থী।


তিনি আরও বলেন, সরকারের মূল কাজ হল জুলাই সনদ ঘোষণা, আর যদি সরকার মৌলিক সংস্কার না করে,গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোন সরকার ফ্যাসিস্ট না হয়। এনসিপি নেতৃবৃন্দ ঘোষণা দেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবং মৌলিক সংস্কারের দাবি আদায়ে এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি