ঢাকাTuesday , 17 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নাফার আয়োজনে বাবা দিবস ও বর্ষাবরণ অনুষ্ঠান

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বাবা দিবস, বর্ষবরণ ও ঈদ উৎসব পালিত হয়েছে। উপজেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

#New_Classic_Event_Management

রবিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাফা’র সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।


শুরুতে নাফা’র শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে বাবাদের নিয়ে কবিতা আবৃত্তি, বর্ষা নৃত্য, সঙ্গীত ও চিত্রকর্ম প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বাবাদের সম্মান জানানো হয়। ঈদ উদযাপনের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে।

নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অতিথি ছিলেন- কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান টুটি, প্রভুপাদ রামকৃষ্ণ দাস, সাংবাদিক বিপ্লব ঘোষ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি