ঢাকাSunday , 15 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দোহারে ব্যতিক্রমী উদ্যোগ

Link Copied!

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় সচেতনতামূলক লিফলেট এবং জুস বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১৪ জুন) বিকেলে জয়পাড়া রক্তদাতা সমিতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগী এবং রাস্তার ধারে বসবাসকারী অসহায় মানুষদের মধ্যে চেতনতামূলক বার্তা এবং জুস বিতরণ করেছে।

জয়পাড়া রক্তদাতা সমিতির সভাপতি নীরব মোদক বলেন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা অসহায় দরিদ্র এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এই দিনটি আসলে এমন একটি দিন যখন আমরা মানুষের জন্য ছোট কিছু করার চেষ্টা করি। সকলের প্রার্থনা এবং সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে বড় কিছু করার চেষ্টা করব। আমাদের রক্তদান কর্মসূচি সর্বদা অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া রক্তদাতা সংস্থার কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ভাবনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল, সহযোগী প্রচার সম্পাদক রাতুল, নির্বাহী সদস্য শান্ত শিকদার, সদস্য বিল্লাল, এসকে আরিফ, মামুন খান, তানজেদ, শুভানুধ্যায়ী বিপ্লবসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি