ঢাকাSaturday , 14 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আশুগঞ্জ রেল সেতুর পিলারে ধাক্কা লেগে তলিয়ে গেছে বাল্কহেড

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে “এম.ভি রিফাত ইসলাম” নামের পাথর বোঝাই একটি বাল্কহেড সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে তলিয়ে গেছে। শনিবার ভোরে আশুগঞ্জ-ভৈরবের সংযোগস্থল দ্বিতীয় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেডটি তলিয়ে যায়। এর আগে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদে স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

#New_Classic_Event_Management

ঘটনা সর্ম্পকে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা এম.ভি রিফাত ইসলাম নামের পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, ঘটনার পর থেকে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটি এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি