ঢাকাSaturday , 14 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার দুই

Link Copied!

ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ, রাকিব নামে একজন পলাতক হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লটাখোলা বিলের পার এলাকার খলিলের ছেলে রায়হান (২২) ও বদর উদ্দিনের ছেলে ফরিদ (১৯)।

#New_Classic_Event_Management

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামী রায়হান একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ রবিবার (১ জুন) একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে মামলার ২নং আসামী ফরিদ ও ৩নং আসামী রাকিবের সহায়তায় ধর্ষণ ও মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১নং আসামী রায়হান দুই লাখ দশ হাজার টাকা হাতিয়ে নেয় ভিক্টিম মেয়েটির কাছ থেকে। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে মেয়েটির পিতা বাদী হয়ে শনিবার (১৪ জুন) দোহার থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্ত রায়হান ও ফরিদকে গ্রেফতার করে। এ ঘটনায় রাকিব নামের আরেকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে দোহার থানার ওসি (তদন্ত) নুর নবী বলেন, ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেকজন আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি