ঢাকাTuesday , 10 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নকলায় উন্নয়ন সংগঠনের উদ্যাগে ফুটবল খেলা অনুষ্ঠিত

DN BANGLA
June 10, 2025 9:16 am
Link Copied!

শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাড়ার চর গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

৯ জুন সোমবার বিকেলে উপজেলার বারারচর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা আয়োজক কমিটির সভাপতি মো: বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ৬ নং পাঠাকাটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান, জননেতা মোবারক হোসেন মিন্টু।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল সাত্তার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী যুব নেতা পরিতুশ দাস, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আরিফুর রহমান জর্জ, যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, যুবদল নেতা খোকন ও রেজাউল, কাস্টম অফিসার ফিরোজ আলম, মো: লুৎফর রহমান, খেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের আহ্বাায়ক ইয়ার খান । খেলায় অবিবাহিত দল বিজয়ী হন। খেলা শেষে বিজয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি