ঢাকাMonday , 9 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নয়াবাড়িতে আন্তা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নের আন্তা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। ৮ই জুন রবিবার বিকেলে আন্তা এলাকায় আন্তা ফ্রেন্ডস ক্লাব ও বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশের মধ্যেকার খেলা দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।

#New_Classic_Event_Management

বেনজির আহমেদ ইমনের সঞ্চলনায় ও নির্দেশনায়, খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এ এম ফায়ের উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ। উক্ত খেলার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন মাদবর।

তত্ত্বাবধানে ছিলেন নাঈম হোসেন ও তানভীর আহমেদে। সার্বিক সহযোগীতায় ছিলেন, আমির শিকদার শুকুর, ইকবাল আহমেদ, কাজী শাহীন, সিদ্দিকুর রহমান সোহান, শফিকুল ইসলাম, মোবিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, আলামিন খান।


বেনজির আহমেদ ইমনের নির্দেশনায়, নাঈম হোসেন ও তানভীর আহমেদের তত্বাবধান আরো উপস্থিত ছিলেন, নয়বাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ (মিলিটারি), ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আঃ রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আন্তা বড়বাড়ির জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ ফজর আলী, ইউনিয়ন বিএনপি নেতা জামাল বেপারী, সমাজ সেবক মোন্তাজ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন মাস্টার, সৌদি প্রবাসী কাজী তুষার, ব্যবসায়ী ও সমাজ সেবক পারভেজ দেওয়ান, কামরুল ইসলাম, রিপন মল্লিক, জাহাঙ্গীর আলম, জহির শেখ, মনির হোসেন, আমিনুল খান, নন্নি ইসলাম রনি সহ আরো অনেকে।

দুই দলের মধ্যেকার খেলাটি মোট ৫০ মিনিট ধরে চলে। ২৫ মিনিট চলে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের আন্তা ফ্রেন্ডস ক্লাবের রাতুল ১ গোল দিয়ে এগিয়ে রাখে দলকে। দ্বিতিয়ার্ধের শেষ সময়ে বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশের রাকিব ১ গোল দিয়ে সমতায় ফিরান দলকে। পরে খেলাটি ড্র দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি