ঢাকাFriday , 6 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরের লালপুরে ধারালো অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই

DN BANGLA
June 6, 2025 1:16 am
Link Copied!

লালপুর বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের মুখে হাবিল প্রমাণিক (৩৮) নামে এক যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া এলাকায় এঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

ভুক্তভোগী হাবিল নান্দ গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দেলুয়া মোড় থেকে নান্দ গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঠের ভেতরে একটি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা ৩ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথরোধ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা হাবিলকে জিম্মি করে তার কালো রঙের ৮০ সিসি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত দেলুয়ার দিকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি