ঢাকাTuesday , 3 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের রুপারচর থেকে বিপুল পরিমাণ মদ ও উপকরণ সহ আটক দুই

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের রুপারচর এলাকা থেকে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপারচর এলাকার কদম আলীর ছেলে হৃদয় (২৫) ও একই এলাকার সাবজাল খানের ছেলে রমিজ উদ্দিন (৩৫)।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৩জুন) বেলা ১২ টায় নবাবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর এলাকায় মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপারচর গ্রামের মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীসহ আরোও আশপাশের কয়েকটি বাড়ী একই সাথে ঘেরাও করা হয়। এ সময় দেশীয় মামুন মিয়ার বসত বাড়ী থেকে হৃদয় ও রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ দিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরে মামুন মিয়ার বসতবাড়ীতে তল্লাশী করে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানার পৃথক ৪ টি মাদক মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানা তিনি।


আসামীদের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, ওসি তদন্ত আজগর আলীসহ ও প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি