ঢাকাTuesday , 3 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভ্রাম্যমাণ আদালতে নারীসহ তিন মাদকসেবীর সাজা

Link Copied!

ঢাকার দোহারে ৩ মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নিকড়া গ্রামের বাচ্চু শেখের মেয়ে বিথী আক্তার, চর জয়পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রায়হান এবং বটিয়া গ্রামের রহিম খন্দকারের মেয়ে শারমিন আক্তার বন্যা। সোমবার (২জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিগবাত উল্লাহ।

#New_Classic_Event_Management

আদালত সূত্রে জানা যায়, বিথী, রায়হান ও বন্যা নামের ৩জনকে মাদক সেবনের সময় রাইপাড়া ইউনিয়নের বড় ইকরাশী এলাকা থেকে আটক করে দোহার থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তদেরকে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দোহারে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি