ঢাকাSaturday , 31 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে পানি ডুবে দুই জমজ বোনের এক মর্মাতিক মৃত্যু

Link Copied!

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় নালায় ডুবে দুই জমজ বোনের এক মর্মাতিক মৃত্যু হয়েছে। আজ ৩১ মে শনিবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, সকলের অজান্তে ৫ জন বন্ধু মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করা অবস্থায় তারা আপন দুই জমজ বোন নিলা ও শিলা এবং আরো একজন মোট ৩ জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে আপন জমজ দুই বোনের মত্যু হয়। বাকি একজনকে গুরুতর অবস্থায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। মৃত দুই জমজ বোনের বাবা একজন দরিদ্র রিক্সাচালক। তারা দুই বোন স্থানীয় এক ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি