ঢাকাSaturday , 31 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে সরকারি চালসহ বিএনপি নেতা আটক

Link Copied!

নকলায় যৌথ বাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি প্রায় ১শ টি বস্তায় ৩ হাজার কেজি চাল আটক সহ অবৈধভাবে মজুতের অভিযোগে চর- অষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

২৯ ই মে বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সাথে জনৈক নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে পৃথক দুটি স্থানে এসব চাল আটক করেন।

অভিযানের নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে জনৈক নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে (ব্যক্তিগত গুদাম) মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার প্রস্তুতি নেন।


গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তার গুদামে হানা দেয়। এসময় অভিযানে ৪১ বস্তা সরকারি চাল উদ্ধারসহ শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে এখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনার বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযানে জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি