ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

Link Copied!

মোংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। শক্রবার বেলা ১১টায় মিঠাখালী বাজারে মিঠা উপজেলা বিএনপির আয়োজনে শাহাদাতবার্ষিকীর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

#New_Classic_Event_Management

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী ও চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম শেখ।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। এছাড়া তিনি দেশের উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা রেখে গেছেন। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াও নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি