ঢাকাWednesday , 28 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই

Link Copied!

শেরপুরে নালিতাবাড়ীতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, উপজেলার প্রস্তাবিত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬ মে) এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিদর্শন শেষে ফেরার পথে দাওধারা এলাকায় তাঁর গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি।

#New_Classic_Event_Management

হামলায় এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেনডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্রসাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।

এ ঘটনার পর ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওইদিন রাতেই আহত সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ রাতেই গ্রেফতার অভিযানে নামে। অভিযানে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বুধবার (২৮ মে) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে,

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে।সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি