ঢাকাSunday , 18 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ

Link Copied!

শেরপুরের সম্মেলন কক্ষে ১৭ মে,২০২৫(শনিবার) জেলা প্রশাসকের কার্যালয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির শেরপুর জেলার জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

#New_Classic_Event_Management

এ সময়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,শেরপুর ; সিভিল সার্জন, শেরপুর ; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), শেরপুর ; জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দ; সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে অনুষ্ঠানে ৪৪ জন আহত জুলাই যোদ্ধাকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।চেক প্রাপ্তরা হলেন- সাগর হোসেন, বিল্লাল, মো. সোহেল রানা, তারেক হাসান, শাকিল হোসেন, লাভলু মিয়া, আরিফুল ইসলাম, সুজন মিয়া, শফিকুল ইসলাম সিফাত, হারুন মিয়া, নাঈম, জাহাঙ্গীর আলম, আল-আমিন, সজীব মিয়া, মুনজির হোসেন, সুজন মাহমুদ, অনিক, কামরুল ইসলাম, হাসর উদ্দিন, জাকির হোসেন, আশিকুর রহমান, মনির হোসেন, আসাদুজ্জামান, আব্দুল মোতালেব, মছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, হাসিবুল হাসান, বাহার আলী, ডালিম, শাকিল মিয়া, আল মামুন সরকার, মাহমুদা তাসনিম, মো. শাহিন আলম, সেলিম মিয়া, জিসান আহাম্মেদ রনি, জাহিদ হাসান, ইবনুল মাশরাফি রিদম, আকাশ মিয়া, লিটন, আমির হোসেন, মনির উদ্দিন, লাভলু, নজরুল হকসহ ৪৪ জনকে চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে এক জুলাই যোদ্ধা অভিযোগ করেন, তিনি ‘এ’ ক্যাটাগরির উপযুক্ত হলেও তাকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি