ঢাকাSaturday , 17 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাগরপুরে সরকারি বইবোঝাই ট্রাক জব্দ

DN BANGLA
May 17, 2025 6:02 pm
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি বইবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন।

#New_Classic_Event_Management

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সরকারি বই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত হয়ে ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানান।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি