ঢাকাMonday , 12 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

DN BANGLA
May 12, 2025 9:41 pm
Link Copied!

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। ১২ই মে সোমবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন রেলপথ বাস্তবায়ন পরিষদ। উক্ত কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেই সংগঠনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলশ্রেণি-পেশার মানুষ।

#New_Classic_Event_Management

মানববন্ধনে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন, গন অধিকার পরিষদের জেলা সম্মানিত সভাপতি, প্রভাশক, শাখাওয়াত হোসাইন , রেল বাস্তবায়ন কমিটির, সহ-সভাপতি হোসেন ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান। .

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও এখনো ঝিনাইদহ শহর রেলসংযোগ থেকে বঞ্চিত। তাঁরা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। তাঁদের মতে, এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি