ঢাকাSunday , 4 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হরিণাকুণ্ডু মেঘলা আকাশ প্রতিবন্ধি স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

DN BANGLA
May 4, 2025 6:15 pm
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী রবিবার ছিলো প্রথম দিন, (৪ মে.) সকাল ১০ টায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে এটি শুভ উদ্বোধন করা হয়। হরিণাকুণ্ডু লোহা পোট্টিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে হাটি হাটি পা-পা করে শুরু হয়ে আজ শতাধিক শিক্ষার্থী ও দশ জন শিক্ষক কর্মচারীদের নিয়ে সুনামের সহিত মাথা উচু করে দাঁড়িয়ে আছে।

#New_Classic_Event_Management

মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পরিচালক মাজেদা খাতুনের সভাপতিত্বে, ফ্রী মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী। দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ মোঃ শামিম হোসেন,থেরাপী সহকারী উজ্জ্বল হোসেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের অডিওমেট্রিশিয়ান ঝংকার আলী,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসমূদয় থাকছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপী,স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী,স্টেক প্যারালাইসিস থেরাপী, মেরুদণ্ডের,কোমর,ঘাড়,হাড়ের ব্যাথার থেরাপী, হাত পা অবাস হওয়া,শুকিয়ে যাওয়া,ঝিন ঝিন করা।


এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে,মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতেই বিশেষ এই আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি