ঢাকাThursday , 8 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়াতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Link Copied!

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

#New_Classic_Event_Management

র‌্যালীতে রেডক্রিসেন্ট সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও যুব ইউনিট প্রধান-১ ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ইমরান হোসেন প্রমুখ।


এসময় বক্তারা বলেন, “প্রতিটি দুর্যোগে, আমাদের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা বিশ্বাস করি যে জিন হেনরি ডুনান্ট কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা মানবতাকে বাঁচিয়ে রাখতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।” পরে, অতিথিরা রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষে, রেড ক্রিসেন্ট কর্তৃক একটি বিনামূল্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি