শেরপুরের জেলা নালিতাবাড়ী উপজেলার আন্দারিয়াগোফ গ্রামের রেজাউলের ছেলে রবিউল ইসলাম নামের চার বছর বয়সী এই ছেলেটির গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে (৫ মে) রাত সাড়ে আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে ।
গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।হাসপাতাল ও এলাকাবাসী সূত্র জানায়, শিশু রবিউল রাত আনুমানিক ৮টার দিকে লিচু খাচ্ছিল। লিচুর সঙ্গে বিচিও গিলে ফেলে সে। এ সময় বিচি গলায় আটকে শ্বাসরোধ হয়ে শিশু রবিউল ছটফট শুরু করলে পরিবারের লোকজন টের পেয়ে নানারকম চেষ্টা চালান। পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় রবিউলকে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।