ঢাকাThursday , 1 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধুপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন রালী

DN BANGLA
May 1, 2025 5:36 pm
Link Copied!

“শ্রমিক – মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে ” শ্লোগানকে সামনে রেখে মধুপুরে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগ রানী ভবনী স্কুলে সামনে থেকে রালী বাহির হয়ে আনারস চত্বরে পর্যন্ত শেষ হয়।

#New_Classic_Event_Management

মোঃ মানছুর রহমান এর সভাপতি নেতৃত্বে এবং সঞ্চালনায় মোঃ মোল্লা মামুন আজাদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী,বলেন ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করছে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন।


আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হন।

আরো অনেকেই বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন,মো. বোরহানুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান মধুপুর উপজেলা সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামী, মোঃ খোরশেদ আলম ৪ নং কুড়াগাছা ইউনিয়নের সভাপতি, সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি