ঢাকাTuesday , 18 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গরমে যে ভাবে চোখের যত্ন

DN BANGLA
May 18, 2021 3:05 pm
Link Copied!

গরমকালে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি যত্ন নেওয়া জরুরি। ঋতুর সঙ্গে মানানসই খাওয়াদাওয়া থেকে পোশাক, সব কিছু নিয়েই চিন্তাভাবনা জরুরি। সেইসঙ্গে ত্বকের যত্ন নেওয়াও জরুরি। গরমে সবচেয়ে বেশি যা দরকার তা হলো চোখের যত্ন নেওয়া।

#New_Classic_Event_Management

গরমের তাপ যাতে কোন ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যান্য মৌসুমের তুলনায় গ্রীষ্মকালে অন্তত ৩০ শতাংশ বেশি হয় চোখের সংক্রমণ। এই মৌসুমে কীভাবে চোখের যত্ন নিতে হবে চলুন জেনে নেওয়া যাব।

১.রোদের তাপ সরাসরি চোখে লাগলে নানা ধরনের সমস্যা হতে পারে। ড্রাই আইজ থেকে কংজাংটিভাইটিস, নানা রকমের সঙ্কট দেখা দেয়। ফলে কোনও ভাবে সরাসরি চোখে রোদ লাগতে দেওয়া যাবে না।


২. এই সময়ে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা হয়। ফলে তরল পদার্থ খেতে হবে বেশি করে। পানি, ফলের রস,স্যুপ খেতে হবে বেশি।

৩.ভিটামিন এ চোখ ভাল রাখতে সাহায্য করে। যে সব খাবারে ভিটামিন এ বেশি, সেগুলো খেতে হবে। পেঁপে, শসা, গাজর খাওয়া যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি