করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার নির্ধারিত বিকাল ৫টার পর দোকান খোলা রাখায় ঢাকার নবাবগঞ্জে ১৭ জনকে ১৩ হাজার ৮’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১১ এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে ১৩ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা সংক্রমণ রোধে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।