ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে শ্রেণিকক্ষে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করলো মধ্য লটাখোলা এলাকার মোঃ সাজু এর ছেলে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

আহত রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারী ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেন এর ছেলে বলে জানা গেছে।

পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করার নির্দ্দেশ দেন চিকিৎসক।


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে লটাখোলা এলাকার মশিউর নামে এক সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থী স্কুল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে কাজ করছে দোহার থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি