ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে অস্ত্রের মুখে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

Link Copied!

‎ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার বলমন্তচর এলাকায় ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

#New_Classic_Event_Management


‎ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আজ ভোর চারটার দিকে ৭/৮ জনের ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ধারাল অস্ত্রের মুখে আমাকে এবং আমার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে ডাকাতেরা।’ ডাকাতদের মুখ ডাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান ডা. রফিকুল।



‎খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, একের পর এক ডাকাতির ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনায় জোর তদন্ত করছে পুলিশ।


‎এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পাশাপাশি দুই উপজেলা দোহার ও নবাবগঞ্জে তিনটি ডাকাতির ঘটনা ঘটল। বাকি দুটি ডাকাতির ঘটনা পার্শ্ববর্তী উপজেলা দোহারে ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি