ঢাকাSunday , 13 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় প্রতিপক্ষের হামলায় নিহত এক

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ১২ই এপ্রিল শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের শানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। সম্প্রতি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সাথে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুড়া ঢিল জামাল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি