ঢাকাThursday , 10 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবন থেকে অপহৃত ৬ নারী জেলে’সহ ৩৩ জেলে উদ্বার

Link Copied!

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ০৬’জন নারী জেলে ও ৩৩’জন পুরুষ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০’এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ সকল তথ্য নিশ্চিত করে বলেন,

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬’টি নৌকা সহ ৩৩’জন জেলেকে জিম্মি করে রেখেছে।
গত বুধবার ০৯’এপ্রিল সকাল ১১’টা হতে সন্ধ্যা ৭’টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছোঁড়ে অতি দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অপহরণকৃত ০৬’জন নারী জেলে সদস্য’সহ ৩৩’জন পুরুষ জেলেকে ১৬’টি বোট’সহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী জেলেরা গত ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের প্রবেশ করলে।
ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে ১০’হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪’ঘন্টা ব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি