ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল

Link Copied!

ফিলিস্তিনি চলমান উপত্যকায় ইসরাঈলী বাহিনীর হাতে আমাদের আর কত ভাই-বোনদের নির্মমভাবে হত্যা করা হবে। দখলদার বাহিনী উপর্যুপরি বোমা নিক্ষেপ করে নারী-শিশু ও হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র জায়গায় মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।আজকের এই সমাবেশ থেকে ধিক্কার ও তিব্রনিন্দা জানাই এবং বলতে চাই বিশ্বের তাওহীদি মুসলমানরা আজো মরে যাইনি।মুসলমানেরা ঈমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের সকল চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে।আমরা জাতিসংঘের কাছে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনে মানবতা বিরোধীরা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের বিবেক কোথায়?তোমরা কখন জাগ্রত হবে!

যখন মুসলমান দেশে কিছু হয় তোমার জঙ্গি বলো।তোমাদের মানবতার ফেরিওয়ালাদের আমরা ধিক্কার জানাই।বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই ফিলিস্তিনে আর কত হত্যা হলে তোমাদের বিবেক জাগ্রত হবে।এখনো তোমাদের বিবেক জাগ্রত হচ্ছে না! ফিলিস্তিনে কি হচ্ছে তোমারা তা কি দেখছো না।বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইহুদী বাদিকে পরাজিত করতে হবে।আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী তারা হচ্ছে অভিশপ্ত জাতি।এই অভিশপ্ত জাতি যেখানে থাকবে সেখানে মানবতার লঙ্ঘন ঘটবে।

বুধবার ৯ এপ্রিল বাদে আছর সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ রোডের সম্মুখে অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দিক চৌধুরী,উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের,উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন আজাদ,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেছবাহুল আলম রাসেল,উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,পৌর আমির হাফেজ আলী আকবর, সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা সহ প্রমুখ।

এসময় জামায়াত ইসলামী উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, আজ থেকে ইসরাঈলের ইহুদীদের অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।বাংলাদেশ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্য লংমার্চ ঘোষণা করা হবে।বিশ্বের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলিম রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের পাখির মতো গুলি করা হচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছিনা।বিশ্ব মুসলিম নেতাদের, ইসলামী নেতাদের এবং রাষ্ট্রের প্রধানদের বলব আমাদের ভাই-বোনদের উদ্ধার করতে হবে।আসুন দলমত নির্বিশেষে সকলে মিলে আমরা ফিলিস্তিনের ভাই-বোনদের রক্ষা করব।
সারাদেশে ন্যায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি