ঢাকাThursday , 3 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য, দেশীয় অস্ত্রের ঝনঝনানি আটক ১৫

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের সীমান্তবর্তী এলাকা ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকায় অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে ডেঞ্জার গ্যাং গ্রুপের সদস্য অভিযোগে ১৫ কিশোর গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। ২ এপ্রিল বুধবার বিকেল হতে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ হতে ১৩ জনকে এবং পরবর্তীতে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়।

ঈদের দিন হতে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী ব্রিজের আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো বলে অভিযোগ পাওয়া যায়। উচ্চস্বরে অশালীন গান, অশ্লীল নৃত্য, বেশি অস্ত্রের ঝনঝনানিতে তাদের ‍উপস্থিত জানান দেয় এতে আবার কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও ব্রিজে। স্থানীয় জনতা সহ ঘুরতে আসা সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি তারা।

সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, আই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামিদের রাত ১ টারদিকে মুন্সিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি