ঢাকাThursday , 6 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার দোহারে সরকারি কোটি টাকার সম্পত্তি উদ্ধার

Link Copied!

উপজেলার মালিকান্দা ঝনকি এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি ২ কোটি টাকা মূল্যের প্রায় ৩০ শতাংশ ভূমি উদ্ধার করেছে প্রশাসন। অভিযান চলাকালে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) এর অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় ৩০ শতাংশ জায়গা অবৈধ দখলে রেখেছিল একটি চক্র দোহারের মালিকান্দা ঝনকি মৌজায় ১ নম্বর খাস হালটে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে ।

বৃহস্পতিবার দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন। এতে সরকারের ২ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি