ঢাকাTuesday , 4 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ভ্যান চালককে ছুরিকাঘাতের অভিযোগ

Link Copied!

ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে সোহাগ (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।

আহত সোহাগের ভাই মামুন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মো. কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে ছাত্রদল কর্মী রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে আহত সোহাগের ভাই মামুন বলেন, আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমি থানায় এসেছি অভিযোগ করতে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রদল কর্মী শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। রবিনের ব্যবহৃত ০১৮১৬৩৬৪৪২০ এই নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি