ঢাকাSunday , 16 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের এক ব্যবসায়ী মাল কিনতে ঢাকা গেলেও পাঁচ দিন ধরে নিখোঁজ

Link Copied!

নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল কিনতে বাড়ি থেকে ১২ ফেব্রুয়ারি বুধবার বের হয়ে পাঁচ দিনেও ফেরেননি ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে আতঙ্কের মধ্যে আছে ওই ব্যবসায়ীর পরিবার।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ওই ব্যক্তির নাম বাপন বণিক (৩৩)। নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিমল বনিক ও গীতা বনিকের বড় ছেলে। তার মাঝির কান্দা বাস স্টান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বাপন বনিকের স্ত্রী প্রিয়া বনিক জানান, ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনতে সে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওই দিন বিকেল গড়িয়ে রাত হলেও সে আর বাসায় ফিরেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে কল দেন তিনি।

কিন্তু ফোন বন্ধ পান। এর পর আত্মীয় স্বজন অনেকের কাছে খোঁজ করেও তার কোনো হদিস পাননি।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বাপন বনিকের ছোট ভাই আপন বনিক নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী।

সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমি চাই, আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।

নবাবগঞ্জ থানার ওসি মো মমিনুল ইসলাম বলেন, জিডিতে পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

জিডির তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এস আই মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি নিখোঁজ ব্যক্তি কে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা যায়। আশা করি শিগগিরই তার সন্ধান পাওয়া যাবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি