রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও ওসি রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেন আলেম সমাজের প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন, শিলাকোঠা মাদরাসার মুহতামিম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, মেঘুলা মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুল্লাহ, জয়পাড়া বাজার মসজিদ এর ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোসলেম উদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সহ-সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, খেলাফত যুব মজলিস দোহার থানা শাখার সেক্রেটারি আলী আহমাদ মাদবর, ইসলামাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী সালমান বিন সালেহ, রুকাইয়া (রা:) মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী মুজাহিদুল ইসলাম, মাদরাসাতুর রহমান এর পরিচালক মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদ, মাওলানা হারুন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা রাকিব মাহমুদ সহ আরো অনেকে।