ঢাকাSaturday , 1 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার নবাবগঞ্জে বিশ্ব হিজাব দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Link Copied!

ঢাকার দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকালে জয়পাড়া কলেজের সভাকক্ষে ও বিকালে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।

এসময় বিশ্ব হিজাব দিবস উদযাপন করতে অনুষ্ঠানে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মাসুমা বিল্লাহ এর সভাপতিত্বে ও অনিকা ইয়াসমিনের সঞ্চলনায়

বক্তারা বলেন, আমাদের চারপাশে যদি কোন হিজাব বিদ্বেষী থাকেন তাদের প্রতি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের দোহার এবং নবাবগঞ্জে হিজাব বিদ্বেষের কোন স্থান দেওয়া হবে না। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে হিজাব নিয়ে কোন কটুক্তি মন্তব্য লক্ষ্য করা যায় তাহলে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবো। একইসাথে বাংলাদেশ সহ বিশ্বের যে কোন প্রান্তে আমাদের বোনরা হিজাবের কারনে বৈষম্যের স্বীকার হলে আমাদের প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচকের বক্তব্যে বলেন হিজাব বাংলাদেশের নারীদের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। আমাদের সবার হিজাবের যথাযথ মর্যাদা পালন করা। এসময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমি আক্তার, বিএনপির মহিলা দল নেত্রী বিলকিস চৌধুরী প্রমূখ। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি