ঢাকাMonday , 6 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিগঞ্জ বাজার বন্ধু মহল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

শেরপুরের নকলায় বালিগঞ্জ বাজার বন্ধু মহল আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ৬ জানুয়ারি সোমবার বিকেলে নামাকৈয়াকুড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় নকলা ফুটবল একাদশ ও নারায়ণখোলা পশ্চিম ফুটবল একাদশ। নকলা ফুটবল একাদশ নারারায়নখোলা পশ্চিম ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যাবধানে পরাজিত করে। টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন নারায়ণখোলা ফুটবল একাদশের শাকিল। ম্যাচ সেরা হয়েছেন নকলা ফুটবল একাদশের রনি।

খেলাটি পরিচালনা করেন শাহ আলম এবং সহকারি পরিচালনায় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য শিপন মিয়া ও মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: খোরশেদুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শকবৃন্দ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি