শেরপুরের নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যু বার্ষিকী স্মৃতিচারণ ও দোয়া মাহফিল পালন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি শনিবার সকালে চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মিণী ফরিদা চৌধুরী। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য দেন জাহেদ আলী চৌধুরীর সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, নকলা-নালিতাবাড়ী আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ন আহ্বায়ক আহসান হাফিজ খান, টুটন চৌধুরী, মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সাঈদী, উপজেলা বিএনপির সদস্য রাব্বিনুর চৌধুরী, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।
প্রয়াত আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী ২০০১ সালে নকলা-নালিতাবাড়ী আসনে বেগম মতিয়া চৌধুরীকে হারিয়ে এমপি নির্বাচিত হন এবং তিনি হুইপ এর দ্বায়িত্ব পান এবং জেলার মন্ত্রীর দ্বায়িত্বও পালন করেন সেই সাথে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদকের দ্বায়িত্ব পান। তিনি একজন দানবীর ছিলেন। মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী ২০১১ সালের ৪ জানুয়ারি ভোরে ঢাকাস্থ নিজ বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।