ঢাকাTuesday , 26 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সালমান এফ রহমান ও ১২ পুলিশসহ ৩৪ জনের নামে মামলা

Link Copied!

ঢাকার দোহারের সাবেক ২ ওসি সহ ৩৪ জনের নামে মামলা করেছেন দোহার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং-৬০৪। মামলায় ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার থানার সাবেক দুই ওসি সাজ্জাদ হোসেন ও মোস্তফা কামালকে আসামি করা হয়েছে।

#New_Classic_Event_Management

এছাড়াও তৎকালীন দোহার সার্কেলের সাবেক এএসপি মাহবুব, দোহার থানার সাবেক ওসি তদন্ত ইয়াসিন মুন্সীকেও আসামী করা হয়েছে। আওয়ামীলীগ নেতা পনিরুজ্জামান তরুন, রাশেদ চোকদারসহ আরও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় দোহার থানা পুলিশ ও আওয়ামীলীগের কর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে, গায়েবি মামলা হয় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায় গুরুতর আহত দোহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন। মামলায় ৩৪ জনকে আসামী এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। বিষয়টি বিষয়টি নিশ্চত করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এড.আতিকুর রহমান সোহান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি