ঢাকাSaturday , 23 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের লটাখোলা রিকশার গ্যারেজ থেকে লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহারে মোঃ শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ শহিদ চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজ মালিক শহিদ প্রতিদিনের মত শুক্রবার তার গ্যারেজে ঘুমিয়ে পরেন। শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এসময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাকে জাগানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশ্ববর্তী দোকানদের ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন।পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান গ্যারেজ থেকে একটি রিক্সা ও চারটি রিক্সা থেকে ১৬টি ব্যাটারি চুরি হয়েছে। রিক্সা ও ব্যাটারির চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তারা।


দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি