ঢাকার নবাবগঞ্জের বাগমারা চাঁদনী প্লাজার পর এবার বান্দুরা বাজারে কাপড়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন৷ উপজেলা প্রশাসনের পক্ষে শনিবার (৮ মে) বিকল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।
এসময় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করায় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৩ কাপড়ের দোকানদারকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয় এবং ক্রেতা ও দোকানীদের মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার আহ্বান জানান৷
জানা গেছে, ঈদকে সামনে রেখে নবাবগঞ্জের কাপড়ের মার্কেটগুলোতে চলছে বেচাকেনা। ক্রেতাদের মন গড়িয়ে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ দামে বিক্রি করছেন দোকানীরা৷ এমন অভিযোগ পেয়ে কয়েকদিন ধরেই চলছে উপজেলা প্রশাসনের অভিযান।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন, ক্রয়কৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে৷
অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ