ঢাকার নবাবগঞ্জে আজাদ (১৭) নামের এক অটোরিক্সা চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত আজাদ দোহার উপজেলার চর লটাখোলা গ্রামের ফজল মোল্লার ছেলে। শনিবার (৯ই নভেম্বর) রাত ১০টার দিকে নবাবগঞ্জের চালনাই নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিক্সা চালক আজাদ জানায়, শনিবার দুপুরে ২ ব্যক্তি তার রিক্সা সারাদিনের জন্য ভাড়া নিয়ে দোহার ও শ্রীনগেরর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন।
রাত ১০টার দিকে নবাবগঞ্জ যাওয়ার সময় দোহার ও নবাবগঞ্জের সীমানাবর্তী চালনাই চকে থামতে বললে ঝোপের আড়াল থেকে আরও ৩/৪ জন লোক বের হয়ে রিক্সা চালক আজাদকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে রাস্তা থেকে দুরে একটি ঝোপের ভেতর ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সারা রাত সেখানেই ছিলেন আজাদ।
রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর চালনাই চকের একটি ঝোপ থেকে আহত আজাদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আজাদ গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আহতের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি।