ঢাকাTuesday , 5 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান

Link Copied!

ঢাকার দোহারে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকাল ৩:৩০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত দোহার উপজেলার দোহার পৌরসভাস্থ জয়পাড়া বাজার, উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সড়ক এবং লটাখোলা করম আলীর মোড় এলাকায় সড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

#New_Classic_Event_Management

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, গণ উপদ্রব সংঘটন, সড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা তৈরি, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, যত্রতত্র পার্কিং করাসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯; দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪টি মামলায় ০৪ জনকে সর্বমোট ৭,০০০/-(সাত হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ এবং পৌরসভা কর্মকর্তাবৃন্দ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান জানান, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করণ, গণ উপদ্রব বন্ধকরণ, সড়কের পাশে বিভিন্ন প্রতিবন্ধকতা রোধ, যানজট নিরসন এবং সড়কে মোটরযান ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি