ঢাকাWednesday , 23 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বাড়িতে অগ্নিকাণ্ড

Link Copied!

ঢাকার দোহারে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের কাজিরচর গ্রামের কবির ভূইয়ার নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

ঘটনার বর্ণনা দিয়ে কবির ভুইয়ার স্ত্রী ডিএন বাংলাকে বলেন, সন্ধ্যায় আমি বাচ্চাকে পাশেই পড়াচ্ছিলাম। হঠাৎ করেই ঘরের নির্মাণাধীন হলরুমে থাকা ফ্রিজের পেছনে আগুনের শিখা দেখতে পাই আমি তাৎকিত সন্তানকে নিয়ে কোন রকমে বাহিরে যেতে না যেতেই আগুলের শিখা বেরে একপাশ ভয়ঙ্কর আকার ধারণ করে। আমি চিৎকার করলে আশে পাশের বাড়ির লোকজন এসে পুকুর থেকে পানি এনে কোন রকমে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করে। আমি সাথে সাথে দোহার ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা দ্রুত ঘটনা স্থলে আসার পূর্বের স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে, পরে অবশ্য ফায়ার সার্ভিসের লোকজনও আসে তাদের বললে তারা নির্মাণাধীন বাড়ির সিলিং ও ক্ষতিগ্রস্থ স্থানে পানি দিয়ে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে এনে চলে যায়।

তিনি আরও বলেন, ফ্রিজ ও ইলেকট্রিক চুলার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা যাচ্ছে। উক্ত ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানা।


ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘর ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি