ঢাকাSaturday , 19 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের কমিটি ঘোষণা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ৭ বছর পর প্রথম বার ২০২৪-২৬ মেয়াদে কমিটি গঠন করা হয়েছে।

#New_Classic_Event_Management

সভাপতি ওয়ালিদ হোসেন ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ ইমরানকে করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার প্রাণ কেন্দ্র কলাকোপা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের মাসিক সভায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি প্রফেসর ডা. আবুল বাশার খন্দকার। উক্ত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।


২০১৭ সালে নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠা হয়। বিগত সাত বছরে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, বন্যার্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো স্বেচ্ছায় কাজ করে আসছে। নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবকে আরো সক্রিয় করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেশ ও মানব সেবায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি প্রফেসর ডা. আবুল বাশার খন্দকার বলেন, নবীনরাই পারে সমাজকে বদলে দিয়ে নতুন করে সাজাতে। সামাজিক অসংঙ্গতি, অরাজগতা দূর করতে তারাই স্বেচ্ছাসেবকের ভূমিকায় অপরিসীম।

সংগঠনের এক ঝাঁক তরুণ আজ যে দায়িত্ব নিলেন, তাদের মানবিকগুণ দিয়ে সমাজের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা সবাই চাইবো, নিজের সেরাটা সমাজকে দিতে।

ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, আমাদের সকলকে মিলে নবাবগঞ্জের প্রতিটি হাসপাতালে রক্তদানের যে রক্তের ক্রস ম্যাচ করা হয়, সকল ক্লিনিকে বা হাসপাতালে একটি সু-নির্ধারীত ফি করার ব্যবস্থাগ্রহণ করা প্রয়োজন যাতে করে রোগির স্বজনরা, যে কোন হাসপাতাল থেকে রক্তের ক্রস ম্যাচের সকল টেস্ট ও রিপোর্ট সঠিক ভাবে সকল হাসপাতাল থেকে সেবা পায় তা সুনিশ্চত করতে হবে। সকলের এ দিকেও লক্ষ্য রাখতে হবে যে ২/৩টা পরিক্ষা করে বাকি টেস্ট গুলো পরিক্ষা না যেনো রির্পোট প্রদান না করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা: মো. আব্দুস সালাম, মো. আব্দুল আওয়াল, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, আজিজুল হক খান মিতু, এসএম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজকর্মী দুর্জয় মাহমুদ সোহেল, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, রাসেল আহমেদ লেলিন, সেন্টু মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি