ঢাকাSunday , 6 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরি এলাকায় বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

#New_Classic_Event_Management

রবিবার (৬অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার ধামাবাশুরী এলাকার হাসমত আলী ও সোমলা বেগম তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মধুুপুর উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে হাসমত আলী ও সোমলা বেগম বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে সোমলা বেগম ও তার কন্যাকে প্রতিবেশীর বাড়ি থেকে খুঁজে আনা হয়। বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে কন্যার মাকে

৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।


মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই দুলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

বাল্যবিবাহ নিরোধে কঠোর অবস্থানে রয়েছে মধুপুর উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের খবর দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য মধুপুরের সচেতন নাগরিকদের অনুরোধ জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি