ঢাকাSaturday , 5 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ আটক এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমানিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত নবাবগঞ্জের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানায় পুলিশ।

#New_Classic_Event_Management

এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার দুপুরে বিস্কুট ও খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শফিকুল শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার চাচীর কাছে ধর্ষিত হওয়ার কথা স্বীকার করে। পরে শিশুটির চাচা ও স্থানীয়রা অভিযুক্ত শফিকুলকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, আসামীকে ৫ অক্টোবর শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিম শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শিশুটির বর্তমান অবস্থা প্রতিবেদন লেখা কালীন পাওয়া যায়নী।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি