ঢাকাThursday , 3 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ছাত্র জনতার বিক্ষোভে স্বাস্থ্য কর্মকর্তাকে অব্যাহতি

Link Copied!

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্তর থেকে উপজেলা প্রাঙ্গণ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

#New_Classic_Event_Management

এসময় তাকে পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ঘটনাস্থলে পৌছান ঢাকা জেলা সিভিল সার্জন ডা: মো.জিল্লুর রহমান ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। এসময় বিক্ষুব্ধ জনতা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিনের বিষয়ে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে তার পদত্যাগ দাবি করেন।

পরে সিভিল সার্জন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘোষনা দেন। পাশাপাশি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দোহারে অতিরিক্ত দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি