ঢাকাWednesday , 25 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের নারী ইউপি চেয়ারম্যান স্বামীসহ বিমানবন্দরে আটক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

#New_Classic_Event_Management

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বেলা ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তাঁর স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পরে তাঁদের আটক করা হয়।


ওসি মমিনুল ইসলাম আরও জানান, বুধবার সন্ধ্যায় পর ইমিগ্রেশন পুলিশ আটককৃতদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। রাতেই তাঁদের নবাবগঞ্জ থানায় আনা হচ্ছে।

সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলা দুটির প্রধান আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি