ঢাকাWednesday , 25 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে আ’লীগ সমর্থিতদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ

Link Copied!

ঢাকার দোহারের তিনটি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিতদের পুনর্বাসনের অভিযোগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর ব্যানারে কর্মসূচীতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।

#New_Classic_Event_Management

মিছিলটি জয়পাড়া কলেজ থেকে বের হয়ে জয়পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের উপজেলা প্রশাসনের সহায়তায় পুনর্বাসন করা হয়েছে। যারা ছাত্রআন্দোলনে হামলায় অংশ নিয়েছে তাদের জায়গা দোহারের মাটিতে হবেনা।

এসময় কুসুমহাটি ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবি জানিয়ে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান বিক্ষোভকারীরা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি