ঢাকাWednesday , 25 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ: সারাদেশে বৃষ্টি

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই অর্থাৎ সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

#New_Classic_Event_Management

২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবাণীজনিত এক বিজ্ঞপ্তিতে তথ্য হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এরই মধ্যে নোয়াখালীসহ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশে উপকূল অঞ্চলে অতিভারি বৃষ্টির সম্ভাবনা বেশি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি